1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরো ১৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নাজনিন (৫৮) ও টাঙ্গাইল সখিপুরের জেসমিন (৪৫)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নাসরিন (৩৮), ইলমা (২৪), ঈশ্বরগঞ্জের রাবেয়া (৭৪), আব্দুর রউফ (৫৫), নেত্রকোনা সদর উপজেলার আজিজুন্নেসা (৯২), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), আফাজুদ্দিন (৮৫), জামালপুর সদর উপজেলার রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাঙ্গাইল সদর উপজেলার রাজিয়া (৭০), মৃনাল (৬০) ও গাজিপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৭৫)।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৪ টি নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি