1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে চাঁদা দাবির অভিযোগে দুই সাংবাদিক ডিবি হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

শেরপুরে দুই সাংবাদিককে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। আটকৃতরা হলেন- একাত্তর টিভির শেরপুর প্রতিনিধি শাকিল মুরাদ ও জেটিভি অনলাইন প্রতিনিধি জাহিদ হোসেন।

গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়েছে। পুলিশের সূত্রগুলো জানিয়েছে, ‘লিডারস অব বাংলাদেশ’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘শেরপুরে এসপির ছত্রচ্ছায়ায় ডালখোর পুলিশ’ শিরোনামে আপত্তিকর ভিডিও ভাইরাল এবং চাঁদা দাবির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি সাংবাদিক নেতাদের জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান বলেন, আমি পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেছি। ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে আপত্তিকর পোস্ট দেওয়া ও চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে ওই দুই সাংবাদিককে আটকের কথা বলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। উদ্ভূত পরিস্থিতিতে শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

গত ১৮ জুলাই সকাল ৮টা ১৫ মিনিটে ‘লিডারস অব বাংলাদেশ’ ফেসবুক গ্রুপে ‘শেরপুরে এসপির ছত্রচ্ছায়ায় ডালখোর পুলিশ’ শিরোনামে ওই ভিডিওটি আপলোড করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি