1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

করোনায় কিশোরগঞ্জে একদিনে আরো ১৪ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

করোনা সংক্রমণে কিশোরগঞ্জে আশঙ্কাজনক হা‌রে বাড়‌ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ক‌রোনা সংক্রমণ ও উপসর্গ নি‌য়ে মারা গেছেন ১৪ জ‌ন।

মৃতদের পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি ৯ জন ক‌রোনা উপসর্গ নি‌য়ে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তিনজন এবং অন্য হাসাপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় অপর দুইজ‌নের মৃত্যু হয়। এ ছাড়া সৈয়দ নজরুল মে‌ডি‌ক্যালে উপসর্গ নি‌য়ে মারা যান আরো ৯ জন। এ নি‌য়ে করোনায় জেলায় এ পর্যন্ত ১২৬ জ‌নের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ জুলাই) সকালে কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৫০৮ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। তাঁদের ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৫ হাজার ৯০৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো ১২৪ জন। বর্তমানে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে ২৫০ আস‌নের ম‌ধ্যে ভ‌র্তি আছেন ১৯৪ জন।

জেলায় নতুন শনাক্তরা কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪১ জন, হোসেনপুর উপ‌জেলায় সাতজন,ক‌রিমগঞ্জ উপ‌জেলায় দুইজন, পাকুন্দিয়া উপজেলায় ছয়জন, কটিয়াদী উপজেলায় ২৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ২২ জন, নিকলী উপজেলায় দুইজন, বাজিতপুর উপজেলায় ১০ জন, ইটনা উপ‌জেলায় তিনজন, মিঠামইন উপজেলায় একজন ও মিঠামইন উপ‌জেলায় একজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি