1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ময়মনসিংহ মেডিকেলে করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার অঞ্জলি (৮০), শরাফুদ্দিন আহমেদ (৮০) কোহিনূর (৪০), ত্রিশালের রিয়াদ (৬০), টাঙ্গাইল মধুপুরের আবু সাইদ (৬০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২) গৌরীপুরের রফিক (৫০), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গফরগাঁওয়ের নিজাম উদ্দিন (৬৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পুর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুর নকলার এনামুল হক (৬৫)।

হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। আইসিইউতে ২০ জনসহ করোনা ইউনিটে মোট ৩৮১ জন চিকিৎসাধীন আছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৭২টি নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি