1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফ্রিজ মেরামত করতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নিজের ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রেজুয়ান (৪২)নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেজুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রেজুয়ান ওই গ্রামের হাজী আবদুর রহিমের ছেলে। তিনি পাশের সালুয়াদী বাজারের মুদি দোকানি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সামনে কোরবানির ঈদ। তাই নিজ ঘরের নষ্ট ফ্রিজটি মেরামত করছিলেন রেজুয়ান। মেরামত শেষে ফ্রিজটি ঠিক হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য বিদ্যুতের সুইচ অন করেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ানকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি