1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মমেকে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলী (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদর উপজেলার নবাব আলী (৭০), নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া বেগম (৬৭), কেন্দুয়ার সাথিয়া বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুরের আব্দুস সালাম (৭৬)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬০), আবু বক্কর (৫২), কুড়িগ্রামের তাইজুদ্দিন ও গাজীপুরের লিটন সরকার।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেকের করোনা ইউনিটে ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি