1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নেত্রকোনায় করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় আট মাসের এক অন্তঃসত্ত্বাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার ২৮ বছরের একজন অন্তঃসত্ত্বা রয়েছেন। এ ছাড়া আটপাড়া, মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা উপজেলায় একজন করে মারা গেছেন। তাঁদের প্রত্যেকের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। এ পর্যন্ত জেলায় করোনায় মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক দিনে জেলায় ২৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭৬। নতুন শনাক্ত ১০১ জন রোগীর মধ্যে ৫৪ পুরুষ ও ৪৭ নারী রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মোহনগঞ্জের ২০ জন; বারহাট্টার ৮; কেন্দুয়া, পূর্বধলা ও কলমাকান্দার ৪ জন করে; মদনের ২, আটপাড়ার ৭, দুর্গাপুরের ১১ ও খালিয়াজুরির ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ২১ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৭৬। আর এ পর্যন্ত ১ হাজার ৪৩৪ জন সুস্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি