1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশাচাপায় মিনজাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার যশরা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিনজাত যশরা গ্রামের শহীদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে যশরা গ্রামের শহীদুলের স্ত্রী জান্নাত আরা শিশুপুত্র মিনজাতকে নিয়ে পাশের শিবগঞ্জ বাজারে যান। বেলা সাড়ে ১১টার দিকে ছেলেকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় হঠাৎ শিশুটি মায়ের হাত ছেড়ে দৌঁড় দেয়। এতে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার নিচে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি