1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

এবারও শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। করোনার মহামারির কারণে শোলাকিয়ার ১৯৪তম এ জামাত বাতিল করা হয়েছে। এছাড়া জেলার কোথাও খালি মাঠে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি অনলাইনে মিটিং করে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্ব করেন। ওই সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে জেলার মসজিদগুলোতে ঈদ জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদে নামাজ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়।

সভায় শোলাকিয়া কমিটির কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, মাঠ কমিটির সম্পাদক ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, কমিটির সদস্য মো. আযহার আলী প্রমুখ।

সভায় সভাপতি জেলা প্রশাসক বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে শোলাকিয়ায় ঈদ জামাত করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার ইসলামি ফাউন্ডেশনকে ঈদ জামাতের বিষয়ে যে ১৮টি শর্ত দিয়েছেন, তা মেনে প্রতিটি মসজিদে একাধিক ঈদ জামাত করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি