1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড, আইসিইউ অচল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অগ্নিকাণ্ডের ফলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অকেজো হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আইসিইউ রোগীদের সাধারণ ওয়ার্ডে নিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, বেলা সোয়া তিনটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের একটি শয্যার হাই ফ্লো নাজাল ক্যানুলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে কার্বন ডাই-অক্সাইড স্প্রে করে আগুন নেভানোর চেষ্টার করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে আইসিইউয়ের ১০টি শয্যায় চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের স্বজনেরা ও হাসপাতালের কর্মীরা তাঁদের দ্রুত বাইরে বের করে আনেন। খবর পেয়ে কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত হাসপাতালে পৌঁছে যান। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি নিশ্চিত করেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

আইসিইউ শয্যা থেকে উদ্ধার করে আনা রোগীদের সঙ্গে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগীকেও তাঁদের স্বজনেরা বাইরে বের করে আনেন। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে এ সময় রোগীদের অক্সিজেনসহ জরুরি সেবা দেওয়া হয়। জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আইসিইউ ওয়ার্ড ১০ জন রোগী ছিলেন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি