1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ময়মনসিংহ সদর উপজেলার আব্দুস সালাম (৮০), টাঙ্গাইল কালিহাতির সুলতান মোহাম্মদ (৫৬), ধনবাড়ির আব্দুর সোবহান (৭০) ও নেত্রকোনা সদর উপজেলার মরিয়ম নেসা (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মিজানুর রহমান (৪৮), রঈসউদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানী (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা আক্তার (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), জামালপুর সদর উপজেলার হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫), শেরপুর নালিতাবাড়ির শেফালী বেগম (৫৫) ও নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া আক্তার (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে ৪৩০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০৫৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি