1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

মমেকে করোনা ও উপসর্গে আরও ১৮জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৮জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা ইউনিটে মৃত্যুর হিসেবে এটিই ময়মনসিংহ মেডিকেলের সর্বোচ্চ রেকর্ড।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), গফরগাঁওয়ের আজিমউদ্দিন (৪০), শিরিনা (৬০), ত্রিশালের হোসনে আরা (৫৮), নেত্রকোনার সালমা (৩৫), শেরপুরের হানিফ মিয়া (৫০), মরিয়ম (৬৫), টাংগাইলের শফিপুরের হাবিবুর রহমান (৪৫), মধুপুরের খোরশেদ আলম (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), কে এম জালাল উদ্দিন (৮৭), মো: আব্দুর রাজ্জাক (৬৫), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দস (৭০), সিরাজুল হক (৬০), জামালপুরের সরিষাবাড়ির মাহফুজা (৫০), টাঙ্গাইলের মধুপুরের সুরাইয়া (৩৫)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৬২ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার ৯৭৫ টি নমুনা পরীক্ষায় আরো ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও তিনজন। শনাক্তের হার ২৭.১৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৪১১ জন। মোট মৃত্যু ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি