1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

কলমাকান্দায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১১ জুলাই) কলমাকান্দা উপজেলার রংছাতি ও নাজিরপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে সাব্বির হোসেনের ১ বছরের বয়সী ছেলে সন্তান মোস্তাকিন। রবিবার দুপুরে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন মা শাবানা। নিহত মোস্তাকিন সবার অজান্তেই বাড়ির সামনে বর্ষার জমানো পানিতে ডুবে যায়।

নিহতের মার আত্মচিৎকারে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রবিবার সন্ধ্যায় একই ইউনিয়নের বাতানইয়া পাড়া গ্রামের খায়রুল ইসলামের ৪ বছরের বয়সী কন্যা সন্তান তাসফিয়া বাড়ির সামনে পুকুরে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে রাত ৮টায় শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. মৌসুমী করিম মৌরি মৃত ঘোষণা করেন।

এদিকে রবিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুবরিকান্দা গ্রামের আরশাদ মিয়ার দেড় বছর বয়সী ছেলে জাহিদুল ইসলাম বাড়ির সামনে ডোবায় বর্ষার জমানো পানিতে ডুবে মারা যায়।

এ তথ্য সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান। একই দিন পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি