1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নান্দাইলে গরু নিয়ে বাড়ির সামনেই ক্রেতা খুঁজছেন মালিকরা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

করোনার বিধিনিষেধের ঘেরাকলে পড়ে কোরবানির গরু বিভিন্ন হাটে নিয়ে ভয়ভীতির মধ্যে থেকে বিক্রি না করে বাড়ি নিয়ে আসছেন অনেক মালিক। এ অবস্থায় ময়মনসিংহের নান্দাইলের অনেক গরুর মালিক নিজেদের উপযুক্ত কোরবানির গরু হাটে না নিয়ে বাড়ির সামনেই সারি সারি বেঁধে রেখেছেন বিক্রির জন্য। আজ শনিবার এ ধরনের দৃশ্য দেখা যায় উপজেলার বাশঁহাটি গ্রামে।

জানা যায়, গ্রামের আশপাশে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রায়ের বাজার ছাড়াও নান্দাইল সদর ও বাঁশহাটি বাজার। গত প্রায় পনেরোদিন ধরে গ্রামের কৃষক ও খামারির মালিকরা নিজেদের লালন করা গরুগুলি বাজারে নেওয়ার পর করোনাকালে প্রশাসনের বিভিন্ন সময় আইনি অভিযানে জেল জরিমানার কারণে এক ধরনের ভীতিকর অবস্থায় থাকতে হচ্ছে। হাটও ভালোভাবে জমছে না। ক্রেতাদের উপস্থিতিও কম। এ অবস্থায় উপযুক্ত দাম না পেয়ে বাধ্য হয়েই বাড়িতে নিয়ে আসেন।

বাঁশহাটি গ্রামের মোসলেম উদ্দিন জানান, তিনি তার গরু নিয়ে স্থানীয় হাটগুলিতে গিয়ে ঘুরে এসেছেন। এক বাজারে গিয়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই দ্রুত কেটে পড়েছেন। এরপর থেকে গরু নিয়ে আর কোনো হাটে যাচ্ছেন না। এই জন্য নিজের দুটি গরু নিয়ে বাড়ির সামনে সড়কের পাশেই খোলা জায়গায় বিক্রির জন্য বেঁধে রেখেছেন। এ অবস্থায় দামদরও হচ্ছে। আশা করা যায় বিক্রি হবে। তাছাড়া বাড়িতে থেকে অন্য কাজকর্ম করেও সময় দেওয়া যায়।

আজিজুল ইসলাম নামে এক কৃষক জানান, তিনি প্রতিবছর গরু লালন-পালন করে কোরবানির জন্য বিক্রি করে ভালো লাভবান হন। কিন্তু এইবার করোনার জন্য হাটগুলি জমজমাট না হওয়ায় ভালো ক্রেতা না পাওয়ার আশঙ্কা করছেন।

নান্দাইল উপজেলা সদরের আব্দুল হাই নামে এক ক্রেতা জানান, তিনি জানতে পেরেছেন ওই এলাকায় কোরবানি দেওয়ার মতো অনেক গরু আছে। এই সব গরু বিক্রির জন্য বিক্রেতারা প্রস্তুত রয়েছেন। এ খবরে ওই এলাকায় গিয়ে তিনি ৭৫ হাজার টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছেন। এ অবস্থায় বাড়তি কোনো ধরনের ঝাট্টি-ঝামেলাও নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি