1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শোলাকিয়া জঙ্গি হামলায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। আজ বুধবার সকালে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মোড়ে নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলা হয়। এতে পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী নিহত হন।

নিহত দুই পুলিশ কনস্টেবলের মধ্যে কনস্টেবল (নং-১৪৭৬) জহিরুল ইসলাম তপু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া বালাশর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মজিদের ছেলে এবং কনস্টেবল (নং-১৪৩০) আনসারুল হক নেত্রকোনা জেলার মদন উপজেলার দৌলতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

অন্যদিকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের প্রায় সাড়ে তিন ঘন্টা বন্দুকযুদ্ধ চলাকালে সবুজবাগ এলাকার ঝরণা রাণী ভৌমিক (৪৫) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন। নিহত গৃহবধূ ঝরণা রাণী ভৌমিক এলাকার গৌরাঙ্গ চন্দ্র ভৌমিকের স্ত্রী।

পাঁচ বছর আগে ২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সংঘটিত জঙ্গি হামলার মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি