1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

অ্যাম্বুলেন্সের চাবি আটকে রাখার অভিযোগ মমেক ছাত্রলীগের বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না পেয়ে করোনা রোগীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স আটকে চাবি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, দুপুরের দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝামেলা হয়েছিল। তবে, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা নেতাদের দাবি মতো চাঁদা না দেয়ায় দুপুরের দিকে তারা অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যান। ফলে লাশ অ্যাম্বুলেন্সে তোলার পরও গন্তব্যে পৌঁছাতে পারেননি তারা।

অ্যাম্বুলেন্স চালকদের ভাষ্যমতে, সোমবার (৫ জুলাই) রাতে অ্যাম্বুলেন্স চালকদের ডেকে নিয়ে কথা বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা। তিনি হাসপাতালের লাশ পরিবহনের আগে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু লাশ বহনের আগে তাদের সঙ্গে কথা না বলায় দুপুরের দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী জরুরি বিভাগের সামনে থাকা অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যান। এসময় শেরপুর, হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকার কয়েকটি লাশ আটকা পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, এ ঘটনার পর বিকেল ৪টার দিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকের কাছে চাবি ফেরত দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত চাবি নেবেন না বলে জানান অ্যাম্বুলেন্স চালকরা। পরে স্থানীয় কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল চালকদের বুঝিয়ে দেবেন বলে চাবি নিয়ে যান।

জানতে চাইলে ফজলুল হক উজ্জ্বল বলেন, চাবি অ্যাম্বুলেন্স চালকদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে, চালকরা আগামীকাল হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দিতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি অনুপম সাহার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি