1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

মমেকে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার তানিয়া (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫), জামালপুরে সরিষাবাড়ি উপজেলার হেলাল উদ্দিন (৪৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮), শেরপুর সদর উপজেলার শিউলি (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি (২৯)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি