1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় সাঈম খান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুলাই) রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকার ইভা ডাইং মোড়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

নিহত সাঈম খান উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সাঈম খানকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

সেখান থেকে সোমবার দুপুর ২টার দিকে নিহতের স্বজনরা মরদেহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ভালুকা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ফেসবুকে কুৎসা রটানো নিয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি