1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

প্রতারণার মামলায় সাবেক প্রতিমন্ত্রীর চাচাত ভাই গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাত ভাই আতিকুল ইসলাম বিপুলকে (৪৫) প্রতারণা মামলায় গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সোমবার (৫ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, জেলার মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামের আতিকুল ইসলাম বিপুল সরকারি অনুমোদন ছাড়াই তেরী বাজার ও পূর্বধলায় এসটিসি ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান খুলে অধিক মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তিনি ওই ব্যাংকের মহাপরিচালক। এক পর্যায়ে ব্যাংকের শাখা বন্ধ করে তিনিও তার লোকজন গা ঢাকা দেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা গত বছর নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ঢাকা থেকে বিপুলকে গ্রেফতার করে সিআইডি।

নেত্রকোনা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল বাশার বলেন, সরকারি কোনো অনুমোদন না নিয়েই ব্যাংক খুলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বিপুল। এ ব্যাপারে প্রতারিত ব্যক্তিরা মামলা করলে তিনি আত্মগোপনে চলে যান। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি