1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ট্রেনের হর্ন শুনতে পাননি শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

বাড়ির দূরে রেললাইন ধরে হাঁটছিলেন শ্রবণপ্রতিবন্ধী সোনা মিয়া (৭০)। আর ওই সময় মালাবাহী ট্রেন যাওয়ার সময় বারবার হর্ন দিলেও কানে না শোনায় অবশেষে টেনে কাটা পড়েই দ্বিখণ্ডিত হন তিনি।

আজ রবিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া সোহাগী ইউনিয়নের বগাপোতা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ওই স্টেশনের অবসরপ্রাপ্ত গেটম্যান কামরুল ইসলাম জানান, সকালে তিনি রেললাইন ধরে বাড়ি থেকে স্থানীয় বাজারে যান। আজ যাওয়ার সময় পেছন থেকে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এর আগে ট্রেনটি বার বার হর্ন দিলেও ওই বৃদ্ধ শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় শুনতে পাননি।

খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদেনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক মোহাম্মদ ইউনুস এসব তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি