1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

স্ত্রীকে নির্যাতন করায় ইউপি সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

নেত্রকোনার মদনে স্ত্রীকে নির্যাতন করায় আফর উদ্দিন (৪৪) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। আজ রবিবার দুপুরে মদন পৌর সদরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আফর উদ্দিন উপজেলার ফতেপুর ইউনিয়নে বনতিয়শ্রী গ্রামের আছাব আলীর ছেলে ও ফতেপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জানা যায়, আফর উদ্দিনের সঙ্গে মদন পৌর সদরের দুলাল মিয়ার মেয়ে শারমিন আক্তার ডেইজির বিয়ে হয় ১০ বছর আগে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তার ডেইজিকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন আফর উদ্দিন ও তার পরিবারের লোকজন। গত মঙ্গলবার (২৯ জুন) সকালে আফর উদ্দিন পুনরায় নির্যাতন মারপিট শুরু করলে স্ত্রী ডেইজি আক্তার ৯৯৯ নম্বরে ফোন করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডেইজি উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করেন।

গতকাল শনিবার রাতে শারমিন আক্তার ডেইজি বাদী হয়ে স্বামী আফর উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে মদন পৌর সদরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে আফর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, স্ত্রীর দায়েরকৃত মামলায় আফর উদ্দিনকে রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি