1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে নারী-পুরুষ মিলে অটোরিকশা চুরি!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ে এখন নারীরাও জড়িত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশ দুই নারীসহ চোর চক্রের মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ আলম (৩৬), বকুল মিয়া (২৫), মোছা. শেফালী বেগম (৩০), মোছা. ইয়াসমিন আক্তার (৩০)। গাজীপুর জেলার হোতাপাড়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত ১২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শাহিনুর ইসলাম (৫২) নামের এক অটোরিকশা চালককে খুন করে এই চক্রটি। জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান চক্রটিকে গ্রেপ্তারে জেলা ডিবি পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ তদন্তে নামে। হাসপাতালের সিসি ফুটেজ থেকে চক্রটিকে শনাক্ত করে ডিবি পুলিশ।

ডিবি ওসি শাহ কামাল বলেন, চক্রটি যাত্রী সেজে অটোতে উঠে চালককে নেশা মিশ্রিত জুস খাওয়ায়। এরপর অটো নিয়ে চলে যায়। একই চক্র গত ২৬ জুন তারিখে নান্দাইল উপজেলায়ও একজন চালককে অজ্ঞান করে অটো নিয়ে চলে যায়। পরে সেই চালক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মামলা দায়ের করেন।

ডিবি ওসি জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে অটো দুটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি