1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ফুলবাড়িয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাজমুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজাইল এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ যাওয়ার সময় দেওখোলা এলাকায় একটি বেপরোয়া সিএনজি হাত পায়ে শিকল পড়া অবস্থায় নাজমুল ইসলাম নামে একজনকে ধাক্কা দেয়। সিএনজিটি রাস্তার পাশেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যান। আহত হয় সিএনজির দুই যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

ওসি আরও বলেন, ‘নিহত নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার পর স্বজনরা তাকে শনাক্ত করেন। নাজমুলের স্বজনরা জানান, নাজমুল মানসিক রোগী। তাই, তাকে হাত পায়ে শিকল পড়িয়ে রাখতেন। ভোরে বাড়ি থেকে পালিয়ে সড়কে আসতেই সিএনজি চাপায় তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় নাজমুলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি