1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গফরগাঁওয়ে আগুনে পুড়ল চার ব্যবসা প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের মিটার থেকে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের আমলিতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের আমলিতলা বাজারের ব্যবসায়ী বুরহান মিয়ার বন্ধ মুদি দোকান বুরহান স্টোরের বৈদ্যুতিক মিটার থেকে রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ায় বুরহান স্টোরের মালামাল ও লাগুয়া দোকান আনছারুল টেলিকমের কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপির মেশিন পুড়ে যায় এবং পাশের বাছিদ স্টোর ও রিয়াজ ওয়েল্ডিং ওয়ার্কশপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। তবে রাস্তা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে দেরি হয়েছে।

আনছারুল টেলিকমের স্বত্ত্বাধিকারী আনছারুল বলেন, ঘটনার সময় দোকান বন্ধ ছিল ও বিদ্যুৎ ছিল না। তবে বিদ্যুৎ আপ-ডাউন করছিল। সম্ভবত এতেই বুরহান স্টোরের মিটারে আগুন ধরে যায়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, অগ্নিকাণ্ডের অনেক পর আমরা খবর পেয়ে রাস্তা ভালো না থাকায় ও ঘুর পথে যেতে দেরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি