1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

করোনায় কিশোরগঞ্জের শিক্ষা কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।

বুধবার (৩০ জুন) ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে এস এম ফারিয়াল হক বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মো. ফজলুল গত ১২ জুন থেকে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। নমুনা পরীক্ষার পর ২০ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৩ জুন ফজলুলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. ফজলুল হক। তার গ্রামের বাড়ি পাবনার সাথিয়ার ভবানীপুর গ্রামে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি