1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

শেরপুরের নকলা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নকলা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে মোট প্রস্তাবিত ৮৭ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ৬৭১ টাকা আয় এবং ৮৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করা হয়।

আজ সোমবার (২৮ জুন) সকাল ১১টায় নকলা পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

দ্বিতীয় মেয়াদে নকলা পৌরসভার বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার জন্য মনোনীত হয়ে ক্ষমতা গ্রহণের ৬ মাস পরেই তৃতীয় শ্রেণির পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণির পৌরসভা উন্নয়ন লাভ করে। অচিরেই মেয়র হাফিজুর রহমান লিটন এই নকলা পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা উন্নয়নের জন্য কাজ করছেন বলে অবহিত করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ-পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি