1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়।

সোমবার (২৮ জুন) সকালে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনায় মৃতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জের সেলিনা (৬০) ও নান্দাইলের সুরুজ আলী (৭৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- জেলার সদর উপজেলার সুফিয়া খাতুন (৭০) ও ঈশ্বরগঞ্জের সোলেমা (৫৫), নেত্রকোনার পুর্বধলা শিউলী (৪৫) ও কেন্দুয়ার রুমালী মিয়া (৭০) টাঙ্গাইলের মধুপুরের আব্দুস সালাম (৫০) ও শেরপুরের মুকসুদ আলী (৬০)।

তিনি বলেন, মৃত আটজনের তিনজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ও বাকি পাঁচজন করোনা ইউনিটের সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন। আইসিইউতে ১১ জনসহ ১৯৩ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৩ নমুনা পরীক্ষা করে নতুন করে ১২২ জন করোনা পজিটিভ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি