1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার থেকে ব্যাংকে নতুন সময়সূচি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। খোলা থাকবে বেশির ভাগ শাখা ও উপশাখা। তবে বৃহস্পতিবার থেকে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আসবে। তখন ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, বুধবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার আজ সোমবার থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর বৃহস্পতিবার সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত ১৩ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন শাখা খোলা রাখা যাবে এবং সীমিতসংখ্যক কর্মকর্তা দিয়ে শাখা পরিচালনার নির্দেশনা আছে। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের পরিবহনের ব্যবস্থা করার জন্যও ব্যাংকগুলোকে বিভিন্ন সময় নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বুধবার পর্যন্ত ব্যাংকগুলো কীভাবে চলছে, তার জন্য নতুন করে কোনো নির্দেশনা আসবে না। তবে বৃহস্পতিবার থেকে ব্যাংক সেবা সীমিত হয়ে যাবে।

গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু আছে। তবে বিভিন্ন সময়ে সেবার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবারও সীমিত আকারে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি