1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট

গৃহবধূ ধর্ষণের অভি‌যো‌গে মামলা, প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে (৪৮) ধর্ষণের অভিযোগে আবু হানিফা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আবু হানিফা উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমড়ী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

একই দিন দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে আবু হানিফা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চুকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। ছেলেমেয়েরাও বাড়ি‌তে থাকেন না। এই সুযোগে প্রতিবেশী আবু হানিফা প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। গত ১৯ মে রাতে প্রকৃতির ডাকে গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে আবু হানিফা তার ঘরে ঢুকে ঘাপ‌টি মে‌রে থাকেন। গৃহবধূ ঘরে ঢুকতেই আবু হানিফা তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়‌টি কাউ‌কে না জানা‌তে হুমকিও দেন আবু হানিফা।

ঘটনার দুইদিন পর ২১ মে আবু হানিফা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চু গৃহবধূর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে জানালে বা মামলা করলে গৃহবধূ ও তার সন্তানকে হত্যাসহ বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই গৃহবধূ।

এই ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূ শনিবার দুপুরে থানায় মামলা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলার বিষয়টি নিশ্চিত ক‌রে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আবু হানিফাকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি