1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।

রোববার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও একই জেলার ধোবাউড়ার আইরিন (১৪)।

আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, গৌরীপুরের জমিলা খাতুন (৫৬), সদরের জামিলা (৭৫) ও শাহিনা (৩৮), মুক্তাগাছার হাবিবুর (৮৫), শেরপুরের নুরুল হক (৭০) ও রানী (৫০), টাঙ্গাইলের সাহাদাত (৫২) ও নজরুল ইসলাম (৭৫)।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন ও বাকি সাতজন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেকের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি