1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে আজ শনিবার পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারীর বড় ভাই।

অভিযুক্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে শরীফ (৩২) ও পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নজরুল (৪০)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু নজরুল ইসলাম। অপরদিকে নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু শরীফ। নারীর বড় ভাইয়ের সঙ্গে নজরুল ইসলামের বন্ধুত্ব থাকার কারণে শরীফকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো তারা। এ সুযোগে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শরীফ। তাকে এ কাজে সহযোগিতা করে বন্ধু নজরুল।

এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন শরীফ। মাস খানেক পর বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করবে বলে কালক্ষেপণ করতে থাকেন শরীফ। বোনের কাছ থেকে বিস্তারিত জেনে আজ শনিবার সকালে দুজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি