1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঘরের মাঠে হেরে মৌসুম শুরু ম্যান ইউর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

ঘরের মাঠে হেরে মৌসুম শুরু ম্যান ইউর

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের তুলনায় সব দিক থেকেই এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস গত মৌসুম শেষ করেছিল ১৪ নম্বরে থেকে, সেখানে ম্যান ইউর অবস্থান ছিল তৃতীয়। শুধু সাম্প্রতিক ফলাফল নয়, ইতিহাস-ঐতিহ্য ও সাফল্যের ভারেও অনেক অনেক এগিয়ে রেড ডেভিলরা।
কিন্তু মাঠের খেলায় তুচ্ছ প্রমাণিত হলো সবকিছু। নিজেদের ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ গোলে হেরে গেছে ওলে গানার সুলশারের শিষ্যরা। এ নিয়ে ম্যান ইউর মাঠে টানা দ্বিতীয় জয় পেলো ক্রিস্টাল প্যালেস। বলা বাহুল্য, ম্যান ইউর বিপক্ষে লিগে তাদের জয় এ দুইটিই।
শনিবার রাতের ম্যাচটিতে স্রেফ বল দখলের লড়াইটাই জিতেছেন ব্রুনো ফার্নান্দেস, মার্কাস রাশফোর্ডরা। ম্যাচের প্রায় তিন-চতুর্থাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও, জোরালো আক্রমণ করতে পারেনি তেমন কোনো। উল্টো সুযোগ পেলেই সেটি কাজে লাগিয়েছে ক্রিস্টাল।
ম্যাচের সপ্তম মিনিটে আন্দ্রোস টাউনসেন্ডের গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে আর গোল দিতে পারেনি ক্রিস্টাল। দ্বিতীয়ার্ধে ফিরে ৭৪ মিনিটের সময় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন উইলফ্রেড জাহা। প্রথমে পেনাল্টি শটটি ফেরালেও, আগেই লাইন থেকে এগিয়ে আসায় দ্বিতীয় সুযোগ পায় ক্রিস্টাল। সেটিকেই কাজে লাগান জাহা।
দুই গোল খেয়ে পিছিয়ে পড়লেও মিনিট ছয়েক পর এ মৌসুমে দলে যোগ দেয়া ফন ডি বিকের গোলে আশা জাগে ম্যান ইউ শিবিরে। কিন্তু ৮৫ মিনিটের সময় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইয়ান ইউর সকল আশা শেষ করে দেন জাহা, নিশ্চিত করেন ক্রিস্টালের জয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি