1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মমেকে করোনা ইউনিটে জনবল সঙ্কট, খালি নেই আইসিইউ বেড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। এদিকে, এত পরিমাণ রোগী সামলানোর মতো পর্যাপ্ত জনবল নেই ওই ইউনিটে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালটির করোনা ইউনিটে আইসিইউ বেডের সংখ্যা ১৩টি। বর্তমানে সেগুলোর একটিও খালি নেই। আর ১৯৭টি সাধারণ বেডের মধ্যে খালি আছে মাত্র ১৫টি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে এখন অক্সিজেন সঙ্কট না থাকলেও যেকোনো মুহূর্তে সঙ্কট দেখা দিতে পারে। এছাড়া, রোগীর চাপ বেশি হওয়ায় জনবল সঙ্কটে পড়েছে করোনা ইউনিট।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, দুই জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ও একজর সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। ১৩টি আইসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন জাকিউল ইসলাম বলেন, ‘বর্তমানে অক্সিজেন সঙ্কট নেই। তবে দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে জনবল সঙ্কট দেখা দিয়েছে। ফলে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে, আমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জেলা ও উপজেলায় আমাদের আপাতত অক্সিজেন সঙ্কট নেই। তবে, রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে যেকোনো সময় অক্সিজেন সঙ্কট দেখা দিতে পারে। আপাতত উপজেলা পর্যায়ে এখনো পর্যাপ্ত পরিমাণ সাধারণ বেড আছে।’

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৯টি নমুনা পরীক্ষা করে ৪২ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি