1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গাছ কাটার মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ চারজন কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

সরকারি জায়গা থেকে গাছ কাটার মামলায় অভিযুক্ত চারজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়। ওই চারজন হচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের একটি বাজারের জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সদস্য।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তারা ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা হচ্ছেন মসজিদ কমিটির সভাপতি মো. জলিল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মসজিদ কমিটির সদস্য মো. হাকিমুল ইসলাম ও মোহাম্মদ আলী।

সূত্র আরো জানায়, ২০১৯ সালে নান্দাইল উপজেলার শাইলধরা বাজার জামে মসজিদ সংলগ্ন জমি থেকে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ৯ জনের বিরুদ্ধে। তার মধ্যে পাঁচ আসামি জামিন নিলেও চারজন আদালতে হাজিরা দেননি।

নান্দাইল মডেল থানায় খোঁজ নিয়ে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. জালাল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র পাঠিয়েছেন। তিনি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এসআই জালাল অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কারাগারে যাওয়া পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ওই গাছগুলো যে মসজিদের জায়গায় ছিল তার সত্যতা পাওয়ার পরও তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি