1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন-ময়মনসিংহ সদরের রেনু বেগম (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) এবং ওই জেলার ফাতেমা বেগম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। করোনায় মৃতদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ বেডে ও অপর তিনজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে মোট ১৪৯ জন ও আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি