1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

শেরপুরে শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মফিজ উদ্দিনের (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মফিজ উদ্দিন একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দশ বছর আগে মফিজ উদ্দিনের সঙ্গে একই এলাকার নাসিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মফিজ উদ্দিন সম্প্রতি এক শ্যালিকার বিয়েতে গিয়ে আরেক শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়।

এ কলহের জেরে মঙ্গলবার সকালে মফিজ উদ্দিন নাসিমাকে মারধর করেছে বলে তার স্বজনদের ফোন করে জানায়। সকাল সাড়ে দশটার দিকে নাসিমার মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ মফিজকে আটক করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসিমার গলার বামপাশে কালচে দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি