1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নান্দাইলে মধ্যরাতে আগুনে পুড়ল ২০ লাখ টাকার মালামাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে লাগা আগুনে সাতটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২১ জুন) রাত ১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন বলেন, রাত ১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি বলেন, কালিগঞ্জ বাজারের সেমিপাকা রাদিয়া মার্কেটের একটি ফার্মেসি, দুটি মাইক সার্ভিসিংয়ের দোকান, একটি চালের দোকানসহ সাতটি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ওই মার্কেটের অন্যান্য দোকান থেকে প্রায় ৫০ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কি কারণে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি