1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কিশোরগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১

কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুন) শহরের গাইটাল বটতলা মোড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‘আসুন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ডায়াগনস্টিক সেন্টার তিনটিকে এ জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত তিনটি ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, আল-ছাফি ডায়াগনস্টিক, হাজী ডায়াগনস্টিক ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার।

এর মধ্যে আল-ছাফি ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা, হাজী ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়, স্টেশন রোড, গুরুদয়াল কলেজ প্রাঙ্গণ ও নরসুন্দা লেকসিটি এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া এসব এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তিকে মোট এক হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি