1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

করোনা জয় করে সিনেমায় ফিরলেন দ্য রক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

করোনা জয় করে সিনেমায় ফিরলেন দ্য রক

বিনোদন ডেস্ক : কাজে ফিরেছেন হলিউড সুপারস্টার ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর নেটফ্লিক্স প্রযোজিত অ্যাকশন ফিল্ম রেড নোটিশ এর শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করছেন রায়ান রেনল্ডস এবং গাল গ্যাদেত।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, মাস্ক এবং ফেস শিল্ড পরিহিত অবস্থায় শুটিং সেটে দাঁড়িয়ে আছেন রক। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘দুনিয়া বদলেছে তাই আমাদের প্রক্রিয়াও বদলেছে। আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ চিত্রায়নের কাজে আমরা আবারো ফিরে এসেছি। প্রথম সপ্তাহে দারুণ কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশি।
এ সকল কিছুই সম্ভব হচ্ছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কারণে। তাদের অক্লান্ত পরিশ্রমে সিনেমাটি আবারও প্রাণ ফিরে পেয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত। আশা করি আমরা প্রতি সপ্তাহে এমন দারুণভাবে কাজ করে যেতে পারবো।’
নেটফ্লিক্সের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল এই সিনেমাটি ২০২১ সালে মুক্তি দেওয়া হবে। এদিকে একই বছর ‘দ্য রক’ অভিনীত ডিসির প্রযোজিত ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিটিও মুক্তি দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এদিকে গত মাসেই করোনায় আক্রান্ত হয়েছিল রকের পুরো পরিবার। তবে অবস্থার তেমন অবনতি না হওয়ায় ঘরে বসেই করোনা থেকে মুক্তি লাভ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি