1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১

করোনার জন্য বিধি নিষেধ অমান্য করে ময়মনসিংহ নগরীতে বিভিন্ন কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে অভিযুক্ত ৫টি কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে মুচলিকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড, গুলকিবাড়ি এলাকায় কোচিং সেন্টারগুলো চালু রেখে পাঠদানের অভিযোগ পেয়ে সোমবার (২১জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাউন্ডারি রোডের সানসাইন প্রাইভেট প্রোগ্রাম, পলাশ স্যারের প্রাইভেট প্রোগ্রাম, নজরুল সেনা স্কুল সংলগ্ন লেকচারার, সারোয়ার রহমান কোচিং সেন্টারের ৫জন পরিচালক এই মর্মে মুচলেকা দেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি