1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে হাত-পা বাঁধা ও মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় জাহেদ মিয়া তালুকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাহেদ তালুকদার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। তিনি কাঠের তৈরি তৈজসপত্রের ব্যবসা করতেন।

শুক্রবার (১৮ জুন) বিকেল ৪টায় উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যবসায়ী জাহেদ মিয়া তালুকদার গত ২৬ মে ওই বাসা ভাড়া নেন। তার অধীনে ৮ জন হকার তার তৈরি করা তৈজসপত্র বিক্রি করতেন।

দুপুরে জাহেদের কক্ষের বারান্দায় বাতি জ্বলতে দেখে বাসার মালিক হকারদের ডেকে বাতি নেভাতে বলেন। বারান্দার গ্রিলে তালা মারা থাকায় একজন হকার একটি কাঠি দিয়ে খোঁচা মেরে বাতির সুইচ বন্ধ করে দেন।

কিন্তু দুপুর পার হয়ে বিকেল হলেও জাহেদ ঘরের দরজা না খোলায় তাকে ডাকাডাকি করেন। ডাক দিলেও কোনো সাড়া না দেয়ায় দরজা খুলে দেখা যায়, তার হাত-পা বাঁধা মরদেহ মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি