1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সাত বছরের সাজার ভয়ে ২৮ বছর পালিয়ে থেকে আটক!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ডাকাতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি হাসেম মিয়া (৫৩) গ্রেফতার হয়েছেন। দীর্ঘ ২৮ বছর পালিয়ে থেকেও তার শেষ রক্ষা হয়নি।

গ্রেফতার হাসেম মিয়া জেলার তারাকান্দা উপজেলার কুঠুরাগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এ কথা জানায়।

এর আগে রোববার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে হাসেম মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ সূত্র জানায়, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর ডাকাতির অভিযোগে গৌরীপুর থানায় হাসেম মিয়ার নামে একটি মামলা হয়। ওই মামলায় হাসেম মিয়ার সাত বছরের কারাদণ্ড হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। হাসেম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।

এরপর র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে হাসেম মিয়ার অবস্থান নিশ্চিত করে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, হাসেম মিয়া তার পরিচয় গোপন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাঞ্চনপুর এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন। ওই এলাকায় তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেফতারের পর হাসেম মিয়াকে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, র‌্যাব হাসেম মিয়াকে হস্তান্তর করার পর তাকে আদালতে নেয়া হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি