1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ভালুকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ময়মনসিংহের ভালুকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। রবিবার (১৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ধর্ষণের ওই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ওই ঘটনায় রবিবার রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। নির্যাতনের শিকার কিশোরীর দাদা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় একই গ্রামের মো. ছবিল মিয়ার ছেলে আবু বক্করকে (২৫) আসামি করা হয়েছে। এদিকে, মামলার পরপরই থানা পুলিশ আসামি আবু বক্করকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে আজ সোমবার (১৪ জুন) আদালতে এবং নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, ওই ধর্ষণ মামলার বাদী (আলমাছ উদ্দিন) ও আসামি আবু বক্কর পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন (১৩ জুন) বেলা ১২টার দিকে আসামির বোন সাকিলা (১৬) ওই কিশোরীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিবেশী মো. কবির হোসেনের বাড়ির পাশের কলাবাগানে ঘাস কাটতে যায়। একপর্যায়ে সাকিলা ছালা আনার কথা বলে ভুক্তভোগীকে ঘটনাস্থলে রেখে বাড়ি চলে যান। এ সময় আগে থেকে ওতপেতে থাকা আবু বক্কর ওই কিশোরীকে পেছন দিক থেকে ঝাপটে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় কিশোরীর চিৎকারে কলাবাগান মালিক ঘটনাস্থলে ছুটে আসলে আবু বক্কর দৌড়ে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি