1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার ত্রিমুখী সংর্ঘষে দুই চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (১৪ জুন) বিকেলে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুকনাকান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে সিএনজিচালক সুরুজ আলী ও চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে মাহিন্দ্রার যাত্রী আব্দুর রাশিদ (৬৫)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বড়ইতলা নামক স্থানে আসতেই দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুরুজ আলী মারা যান। এসময় ঈশ্বরগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি মাহিন্দ্রা বাসকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রার যাত্রী আব্দুর রাশিদ মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি