1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে আনসার আল ইসলামের এক সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

শেরপুরের নকলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম মো. হাসান মাহমুদ (১৯)।

সোমবার (১৪ জুন) ভোরে সিপিএসসি, র‍্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল নকলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

আটক হাসান উপজেলার লাভা মধ্যপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, আটক হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি