1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

মোবাইল টাওয়ারে ৩ দিন আটকে থাকা চিল উদ্ধার করল ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রায় ৬০ ফুট উঁচু মোবাইল টাওয়ার থেকে একটি চিলকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শম্ভুগঞ্জ বাজার মোড় এলাকার সোনালী ব্যাংকের ছাদের উপরের মোবাইল টাওয়ার থেকে চিলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, শম্ভুগঞ্জ বাজার মোড় এলাকার সোনালী ব্যাংকের টাওয়ারের উপর একটি চিল গত ৩ দিন ধরে আটকে ছিল। এ অবস্থায় কামরুজ্জামান নামে একজন বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানান।

বিষয়টি জানার পর তাৎক্ষনিক স্টেশন অফিসার মো. জুলহাস মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে টাওয়ার থেকে চিলটি জীবিত উদ্ধার করা হয়। তবে সেটি অসুস্থ থাকায় স্থানীয় সোহানুর রহমান নামে এক সাংবাদিকের কাছে দেয়া হয়

এ বিষয়ে সাংবাদিক সোহানুর রহমান বলেন, চিলটি কিছুটা অসুস্থ থাকায় আমি নিজে বিভাগীয় বন কর্মকর্তার অফিসে গিয়ে দিয়ে এসেছি। কিছুটা সুস্থ হলে তাকে আবার প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি