1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পালিয়েছেন স্বামী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) সকালে কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্মৃতি আক্তার ওই এলাকার বাচ্চু আকন্দের মেয়ে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, এক বছর আগে স্মৃতি আক্তারের সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন আনোয়ার। বিয়ের পর থেকে প্রায়ই স্মৃতিকে মারধর করতেন আনোয়ার। গত দুইদিন আগে স্মৃতিকে নিজের বাড়িতে নিয়ে যান আনোয়ার হোসেন। সেখানে গিয়ে আনোয়ার বিবাহিত বলে জানতে পারেন স্মৃতি। এ নিয়ে প্রতিবাদ করলে শ্বশুর বাড়ির লোকজন স্মৃতিতে মারধর করেন। পরে শনিবার (১২ জুন) বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন আনোয়ার। পরদিন রোববার (১৩ জুন) ভোরে ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্মৃতির মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

স্মৃতির দাদি ফাতেমা বেগম বলেন, গভীর রাতে আনোয়ার স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার শিশুকন্যা ঝুমু চিৎকার করলেও অন্য কেউ না থাকায় বিষয়টি কেউ জানতে পারেননি।

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা তাসলিমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি