1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পরদিন ডোবা থেকে রিফাত মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের পাশ থেকে বিড়ির প্যাকেট, গ্যাস লাইটার ও আঠা জাতীয় নেশার দ্রব্যের (পেস্টিং) একটি প্লাস্টিকের কৌটা জব্দ করে পুলিশ।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলার কাঁঠাল ইউনিয়নের তেতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, রিফাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার (১২ জুন) বিকেল ৫টায় রিফাত মিলন বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় তাকে বাড়ির পাশে দেখা যায়। কিন্তু এরপর সে রাতে আর বাড়িতে ফেরেনি।

পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একজন গরুর ঘাস কাটতে গেলে মিলন বাজারের পাশে ডোবায় রিফাতের মরদেহ দেখেন। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি