1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ে পুলিশের ফাঁদে আটক দুর্ধর্ষ ডাকাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাত ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে। তার নামে শ্রীপুর, কেন্দুয়া ও পাগলা থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, দস্যুতা, মাদকসহ সাতটি মামলা রয়েছে। পাগলা থানা প্রশাসনের উদ্যোগে ফারুকের পরিবারের সাথে আলোচনা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগের আশ্বাস দেওয়া হয়। সে অনুযায়ী আজ শনিবার সকালে ফারুক পাগলা থানায় আত্মসমর্পণ করতে এলে পুলিশ গ্রেপ্তার করে তাকে থানা হাজতে নেয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের কণ্যামন্ডল গ্রামের মকবুল ডাকাতের ছেলে ফারুকের বিরুদ্ধে শ্রীপুর, কেন্দুয়া ও পাগলা থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, দস্যুতা, মাদকসহ সাতটি মামলার ওয়ারেন্ট থাকলেও পুলিশ কোনভাবেই গ্রেপ্তার করতে পারছিলেন না। এ অবস্থায় পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান ফারুকের পরিবার ও স্বজনদের সাথে আলোচনার করে স্বাভাবিক জীবনে ফেরে আসার সুযোগের আশ্বাস দিলে আত্মসমর্পনে রাজী হয় ফারুক।

পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ফারুকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, দস্যুতা, মাদকের অপরাধে পাগলা থানায় পাঁচটি, শ্রীপুর থানায় একটি ও কেন্দুয়া থানায় একটিসহ সাতটি মামলা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনায় আত্মসমর্পনে রাজী করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি