1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

স্ত্রী-শ্যালিকাকে ভারতে পাচার করা ইউসুফ সহযোগীসহ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

স্ত্রী ও শ্যালিকাকে ভারতে পাচার করা সেই মো. ইউসুফ মিয়াকে সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতার ইউসুফ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং রাব্বিল নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মসলেম শেখের ছেলে।

শনিবার (১২ জুন) দুপুর ২টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জুন) রাত ১০টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রাম থেকে মো. ইউসুফ মিয়াকে ও রাব্বিল শেখকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর অধিনায়ক আবু নাঈম মো. তালাত বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই বোনকে ভারতে পাচার করেন তারা। ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে ইউসুফ প্রথমে বিয়ে করেন। পরে মোটা অঙ্কের লোভ দেখিয়ে শ্যালিকাসহ স্ত্রীকে ভারতে পাচার করেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করে রাব্বিল শেখ।’

তিনি আরও বলেন, ‘৫ জুন তাদের বাবা শ্রীপুর থানায় একটি মামলা করলে র‌্যাব পাচার চক্রে জড়িত ইউসুফকে বাড়ি থেকে শুক্রবার রাতে এবং রাব্বিল শেখকে শ্রীপুর থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।’

আবু নাঈম বলেন, ‘মানব পাচারকারী এই চক্রটি ৩৫ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে দীর্ঘদিন নারী পাচার করে আসছে। এই চক্রের সব সদস্যকে গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।’

উল্লেখ্য, দুই মেয়ে নিখোঁজ জানিয়ে ২৮ মে তাদের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি